ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

তিতাস নদীতে গঙ্গাস্নানে ভক্তদের ঢল

পাপ মোচনে তিতাস নদীতে তীর্থ মহাষ্টমী স্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার ভোর থেকে দল বেঁধে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট তিতাস নদীতে অষ্টমী গঙ্গাস্নানে নেমেছে ভক্তদের ঢল। জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত পণ্যার্থীর গোকর্নঘাট তিতাস নদীর তীরে এসে সমবেত হয়। প্রতিবছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। নদীর পবিত্র জলে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ জাতির জন্যে তারা বিশেষ প্রার্থনা করেছেন।
গঙ্গাস্নান শেষে আন্তজার্তিক কৃষভাবনামৃত সংঘ ও ইস্কন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি প্রবীর দাস ব্রহ্মচারী বলেন, শাস্ত্রে বলা হয়েছে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে দেহের পাপ মোচন হয়। যেখানে ভক্তি সহকারে ভক্তরা সমবেত হন সেখানে ভগবান বিরাজমান থাকেন।

ইতি রানী সাহা বলেন, গঙ্গাস্নানের মধ্য দিয়ে আমি নিজের এবং পরিবারের জন্যে মঙ্গল কামনা করেছি। প্রার্থনাকালে দেশ ও জাতির কল্যাণ কামনায় শান্তি কামনা করেছি। পরম করুনাময় যেন আমাদের সকলকে মঙ্গল করেন।
দীপা রানী সাহা বলেন, তিতাস নদীর পবিত্র জলে স্নানের মধ্য দিয়ে মাতৃদেবী গঙ্গা ও ভগবানের কাছে পাপ মুক্তির জন্যে প্রার্থনা করেছি। তিনি সকলের জন্যে মঙ্গল কামনা করেন সেই প্রার্থনাও করেছি।

এদিকে ঐতিহ্যবাহী এ গঙ্গাস্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীর ঘেষে বসেছে লৌকজ মেলা। মেলায় নাগরদোলা, হরেক রকম বাহারী খাবার মুড়ি-চিড়া, মাঠা, তিল্লাই, বাতাসাসহ মাঠির তৈরি বাহারী খেলনা দোকানের পসরার পাশপাশি হরেক রকমের মনোহরি দোকান সাজিয়ে বসে দোকানিরা। ভক্ত সমাগম বৃদ্ধির পাশাপাশি বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

তিতাস নদীতে গঙ্গাস্নানে ভক্তদের ঢল

আপডেট টাইম : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩