ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার নরসিংদীর শিবপুরে ৩ মা/দক ব্যাবসায়ী গ্ৰে/ফ/তার সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে গ্রিন ভয়েসের মানববন্ধন, ও স্মারকলিপি প্রদান উলিপুরে সার বিতরণ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর নাজিবের শর্তসাপেক্ষ গৃহবন্দিত্ব অনুমোদন: মালয়েশিয়ায় নতুন বিতর্ক নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির দুই কার্গো এলএনজি আনছে সরকার

শপথ নিলেন বরিশাল, খুলনা ও গাজীপুরের ৩ মেয়র

গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত তিন মেয়র শপথ গ্রহণ করেছেন। সোমবার সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নবনির্বাচিত তিন মেয়র হলেন- বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আব্দুল খালেক ও গাজীপুরের জায়েদা খাতুন।

পরে একই স্থানে তিন সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ১৭৭ জন কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। একই দিনে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে, ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ১৬টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

শপথ নিলেন বরিশাল, খুলনা ও গাজীপুরের ৩ মেয়র

আপডেট টাইম : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩