ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

আরপিও নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে ডাকা ইসির সভা হঠাৎ স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে বৃহস্পতিবার (২০ জুলাই) নির্বাচন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করতে চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

গত ১৩ জুলাই ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। কিন্তু, হঠাৎ করে নির্বাচন কমিশন ওই সভা স্থগিত করে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আরপিও বিষয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ পেতে আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য বৈঠক অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।’

কমিশন সব আমন্ত্রিতদের চিঠি ও ফোনে সভা স্থগিত করার কথা জানিয়েছে। গত ৪ জুলাই জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল-২০২৩ পাস হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

আরপিও নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে ডাকা ইসির সভা হঠাৎ স্থগিত

আপডেট টাইম : ১২:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩