ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

বৃষ্টি থাকবে টানা ৩ দিন

কদিনের বৃষ্টির পর শনিবার সকাল থেকে রাজধানীতে সূর্যের দেখা মেলে। দিনভর রোদ থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে চিত্র; আকাশে জমতে শুরু করে মেঘ। রাত সাড়ে আটটার দিকে শ্রাবণের আকাশ ভেঙে শুরু হয় বৃষ্টি। শুরুতে হালকা হলেও, পরে শুরু হয় ভারি বৃষ্টি। রাত পেরিয়ে সকালেও থামেনি বর্ষণ।

আগামী ১৬ আগস্ট (বুধবার) পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক এ কথা বলেন।

বর্ষাকালে এ বৃষ্টিপাত স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ১৬ আগস্টের পর বৃষ্টিপাত কমতে পারে। তবে ২০ আগস্টের পর আবার বাড়তে পারে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ঢাকার এ সময়ে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল বলেন, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে।

এ সময়ে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে রোববার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে ঝরছে বৃষ্টি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। এছাড়া বৃষ্টির কারণে সড়কে পানি জমে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে।

ডেইলি-বাং

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

বৃষ্টি থাকবে টানা ৩ দিন

আপডেট টাইম : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩