ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই, যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আব্দুর রহিমকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের রুস্তম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর কোচাশহর থেকে যাত্রী সেজে তিন ছিনতাইকারী শাহজাহান আলীর অটোভ্যানে উঠে গোবিন্দগঞ্জের দিকে রওনা দেন। পথে শ্রীমুখ স্বাস্থ্য কেন্দ্রের সামনে চেতনানাশক দ্রব্য খাইয়ে শাহজাহান আলীকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে অটোভ্যান নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলার বাদী ও ভ্যান মালিকের জামাতা আলম মন্ডল উপজেলা কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে অটোভ্যানটি শনাক্ত করেন। বিষয়টি থানায় জানালে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারসহ ছিনতাইয়ের সঙ্গে জড়িত আব্দুর রহিমকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ জানান, অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহিমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই, যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৮:২৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩