ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ধানক্ষেতে মিলল নিখোঁজ যুবকের মাথাবিহীন কঙ্কাল

শরীয়তপুরে নিখোঁজের পাঁচমাস পর ধানক্ষেত থেকে রাকিব হোসেন বাবু নামে এক যুবকের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে শরীয়তপুর সদর উপজেলার উত্তর বিলাশ খান গ্রামের সুমন চৌকিদারের বাড়ির পাশের ধানক্ষেত থেকে মরদেহের হাড়গোড় উদ্ধার করা হয়।

নিহত রাকিব হোসেন বাবু শরীয়তপুরের পালং ইউনিয়নের নরবালাখানা এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে। রাকিব শহরের সিদ্দিক কসাইর মাংসের দোকানে শ্রমিকের কাজ করতেন।

জানা যায়, রাকিব চলতি বছরের ১৭ এপ্রিল ঈদের জামা কেনার জন্য তার বন্ধু জুবায়ের, রায়হান, মুন্নার সঙ্গে সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে বের হন। এরপর অনেক রাত হয়ে গেলেও রাকিব বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে ১৯ এপ্রিল পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন রাকিবের বাবা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তর বিলাশখান গ্রামের সুমান চৌকিদারের বাড়ির পূর্ব পাশের ধানক্ষেতে শিশুরা বক পাখির সন্ধানে বের হয়ে হাড়গোড় দেখতে পায়। এরপর শিশুরা চিৎকার করলে স্থানীয়রা শরীয়তপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিলাল হোসেন খানকে জানায়। পরে বিল্লাল খান পুলিশকে জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে হাড়গোড় উদ্ধার করে। তবে মরদেহটির মাথা খুঁজে পায়নি পুলিশ। উদ্ধারের সময় হাড়গোড়ের পাশে রাকিব-৭ লেখা একটি জার্সি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। ওই জার্সি দেখে রাকিবের পরিবার পুলিশকে জানায় এই মরদেহ রাকিবের।

রাকিবের বাবা নুর ইসলাম মোল্লা বলেন, আমার ছেলে ঈদের মার্কেট করার কথা বলে বাসা থেকে বের হয়। দীর্ঘদিন আমি পথে পথে আমার ছেলেকে খুঁজেছি। যারা আমার ছেলেকে মেরেছে আমি তাদের ফাঁসি চাই। আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।

পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি মরদেহের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। ওই হাড়গোড়ের পাশে পাওয়া একটি জার্সি দেখে নুরুল ইসলাম নামে একজন দাবি করেছে মরদেহটি তার ছেলের। মরদেহটির ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল পরীক্ষার পর মরদেহটির পরিচয় জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ধানক্ষেতে মিলল নিখোঁজ যুবকের মাথাবিহীন কঙ্কাল

আপডেট টাইম : ০৮:৩৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩