ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

অনৈতিক সম্পর্কের অভিযোগে টাকা ও পালের গরু নিলেন মাতব্বররা!

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে নগদ ৫০ হাজার টাকা ও পালের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার মাতব্বরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামে।

জানা যায়, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার আলামিন নামের এক ব্যক্তি ভুক্তভোগী জিয়াসমিনের বাড়িতে বেড়াতে আসেন। সেদিন রাতে প্রতিবেশী সেলিম স্থানীয় লোকজন নিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ওই নারী ও আলামিনকে আটক করে। পরেরদিন ভোরে সাবেক ইউপি সদস্য আরিফুর ইসলামের নেতৃত্বে সালিশী বৈঠকে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার নগদ ৫০ হাজার টাকা আদায় করলেও বাকী ৫০ হাজার টাকার জন্য পালের একটি গরু নিয়ে যায় তারা।

ভুক্তভোগী জিয়াসমিন জানান, ‘আলামিন সম্পর্কে আমার বিয়াই হয়। তিনি বাড়ি থেকে রাগ করে আমার বাড়িতে বেড়াতে আসেন। আর এ সুযোগে আরিফ মেম্বার ও সেলিমসহ অন্যান্যরা মিথ্যা অপবাদ দেয়। সেই ঘটনায় তারা আলামিনকে মারধর করে জোরপূর্বক অনৈতিক কাজের স্বীকারোক্তি আদায় করে ১ লাখ টাকা জরিমানা করে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ও সদ্য কেনা একটি গরু নিয়ে যায়। এবং শর্ত দেয় বাকী ৫০ হাজার টাকা পরিশোধ করলে গরুটি ফেরত দেওয়া হবে।’

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য আরিফুর ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনার সঙ্গে আমি জড়িত না।’

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অনৈতিক সম্পর্কের অভিযোগে টাকা ও পালের গরু নিলেন মাতব্বররা!

আপডেট টাইম : ০৮:২৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩