ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বাঙালি কখনো সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয় না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন এলে সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার চেষ্টা করে। তবে বাঙালি কখনো সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয় না।

শনিবার সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত শুভ মহালয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

ডা. হাছান মাহমুদ বলেন, দেশের নিরাপত্তা ও মানুষের সামর্থ্য আছে বলেই দিন দিন দুর্গা মণ্ডপের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে সব উৎসবে হিন্দু-মুসলিম-খৃষ্টান-বৌদ্ধ সবাই যোগ দেয়। তাই ধর্মের গণ্ডি পেরিয়ে উৎসবগুলো সার্বজনীন রূপ লাভ করে।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রতি বছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। দেশের নিরাপত্তা এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, মানুষের সামর্থ্য আছে বলে সম্ভব হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা ধর্ম পালন করতে গিয়ে ধর্মের মূলবাণী থেকে দূরে সরে যাই। এ কারণেই পৃথিবীতে এত হানাহানি।

মহালয়া শুরুর এক সপ্তাহের মধ্যেই শুরু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ মুহূর্তে মণ্ডপগুলোতে চলছে দুর্গা প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজা। আর ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাঙালি কখনো সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয় না: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩