ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পদ্মাসেতু হয়ে ঢাকায় পৌঁছেছে ‘সুন্দরবন এক্সপ্রেস’

খুলনা থেকে পদ্মাসেতু হয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ ঢাকায় পৌঁছেছে। এর আগে, বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে খুলনা রেল স্টেশন ছেড়ে আসে।

বৃহস্পতিবার ভোরে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, খুলনা থেকে ২২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি। যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরো যাত্রী উঠবে।

তিনি আরো জানান, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে কুষ্টিয়ার পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় যাচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে খুলনায় পৌঁছাবে ট্রেনটি।

তিনি বলেন, নতুন এই রুটে সময় কম লাগবে অন্তত ২ ঘণ্টা।

খুলনা রেল স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকায় গেছে। সুন্দরবন ট্রেনে মোট আসন সংখ্যা ৮৬০টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের আসন সংখ্যা হবে ৯০৮টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি সিট ৯৬টি ও স্নিগ্ধা ৩২০টি।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, আগের রুটের তুলনায় বর্তমান রুটে ভাড়া খুব একটা বাড়েনি বা কমেনি।

এদিকে, যমুনা সেতুর পরিবর্তে পদ্মাসেতু দিয়ে খুলনা-ঢাকা রুটের ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি খুলনার মানুষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পদ্মাসেতু হয়ে ঢাকায় পৌঁছেছে ‘সুন্দরবন এক্সপ্রেস’

আপডেট টাইম : ০৯:৫৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩