ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

দ্বাদশ জাতীয় সংসদে নতুন সরকার গঠনের পর নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে আগেই।

রোববার তাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর রুল ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রী উপদেষ্টাদের এ দায়িত্ব বণ্টন করেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ঐ প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

১. ড. মসিউর রহমান: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

২. তৌফিক-ই-ইলাহী চৌধুরী: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

৩. ড. গওহর রিজভী: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

৪. সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন (অবৈতনিক)।

৫. ড. কামাল আবদুল নাসের চৌধুরী: প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

৬. মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক: প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে।

৭. সজীব আহমেদ জয়: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে (অবৈতনিক)।

গত ১১ জানুয়ারি শপথ নেয় নতুন মন্ত্রিসভা। ঐদিনই ছয় উপদেষ্টাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কামাল আবদুল নাসের চৌধুরী ছাড়া বাকি পাঁচজনই আগের সরকারে একই উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ছয়জন উপদেষ্টার মধ্যে কামাল আবদুল নাসের নতুন।

এর মধ্যে সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) ও সজীব আহমেদ জয় ছাড়া বাকি উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন‌।

বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সংসদ সদস্য সালমান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা, তিনি মন্ত্রীর পদমর্যাদা নিলেও বেতন-ভাতা নেবেন না। ১৮ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

এদিকে, রোববারই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সজীব আহমেদ জয়কে আবারও প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

আপডেট টাইম : ১০:২৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪