ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ছাত্র রাজনীতির বিরুদ্ধে আবারও আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গভীর রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ করছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় সকালে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়ে ডিএসডব্লিউ এর পদত্যাগসহ ছয় দফা দাবিতে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। এসময় বন্ধ রয়েছে বুয়েটের সব ধরনের ক্লাস ও পরীক্ষা।

শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও গত বুধবার মধ্যরাতের পর বহিরাগত কিছু নেতা–কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালান। এর প্রতিবাদে গতকাল বেলা আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত টানা বিক্ষোভ শেষে আজ শনিবার আবারও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের ভাষ্য, বুধবার মধ্য রাতের পর ক্যাম্পাসে ‘বহিরাগতদের’ প্রবেশ ও রাজনৈতিক সমাগমের মূল সংগঠক পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেন; যিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তাই তাঁকে বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও তাঁর হলের সিট বাতিলসহ তাঁর সহযোগীদেরও বিভিন্ন মেয়াদে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা।

ইমতিয়াজসহ আরো ৫ জনকে দুপুর দুইটার মধ্যে, স্থায়ী বহিষ্কারের দাবি বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের। আজ এবং আগামীকালকের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। সব শেষ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে স্লোগান দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ছাত্র রাজনীতির বিরুদ্ধে আবারও আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০১:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪