ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ

সিটিজেননিউজ ডেস্কঃ সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ২৩ নাবিকসহ দেশের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটি আজ সোমবার সন্ধ্যার দিকে কুতুবদিয়া পৌঁছাবে বলে জানা গেছে।

জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রবিবার বিকেল ৩টা ৫০ মিনিটে জাহাজটি কুতুবদিয়া থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূরে ছিল। জাহাজটি যে গতিতে চলছে তাতে সন্ধ্যা বা রাতের মধ্যে কুতুবদিয়ায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাহাজের চতুর্থ প্রকৌশলী তানভীর আহমেদ জানান, জাহাজটি এখন দেশের উপকূলের কাছাকাছি রয়েছে। সবাই বাড়িতে পৌঁছে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, কুতুবদিয়ায় কিছু চুনাপাথর আনলোড করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে জাহাজটি। সোমবার সন্ধ্যা নাগাদ ২৩ নাবিক নিয়ে জাহাজটি কুতুবদিয়াতে পৌঁছার কথা রয়েছে।

সেখানে জাহাজে থাকা চুনাপাথর খালাসের জন্য দুইদিন অবস্থান করবে। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের উদ্দেশে রওনা দেবে। সেখানে বাকি মালামাল খালাস করা হবে।’
তিনি আরো বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে তাদের গণমাধ্যমের মুখোমুখি করা হবে।

তারা সাংবাদিকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। আমরা এবং নাবিকদের পরিবার তাদের রিসিভ করবো।
প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ জাহাজকে জিম্মি করে। অনেক দেন-দরবারের পর বড় অঙ্কের মুক্তিপণ নিয়ে দস্যুরা ১৪ এপ্রিল জাহাজটি ছেড়ে দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ

আপডেট টাইম : ১২:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪