ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

অস্ত্রসহ গ্রেফতার ৩ ছিনতাইকারী কারাগারে

আদালত প্রতিবেদকঃ রাজধানীর হাজারীবাগে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন ছিনতাইকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- জুয়েল, মুন্না ও মো. শাকিল ওরফে শান্ত।

বুধবার (২২ মে) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার ভোরে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন লোক অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চুরি গ্রেফতারদের পেশা। পথচারী, কলা-মুরগি ব্যবসায়ীদের টার্গেট করে টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ছিনিয়ে নিতেন তারা। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অস্ত্রসহ গ্রেফতার ৩ ছিনতাইকারী কারাগারে

আপডেট টাইম : ০৭:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪