ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বৃহস্পতিবার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তিনি পটুয়াখালীতে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। প্রথম দিকে তিনি পটুয়াখালী যেতে পারেন। আগামী বৃহস্পতিবার তিনি পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির লোকেরা নিজেদের নেতা জামাল উদ্দিনকে খুন গুম করেছে। আজ বিএনপি নেতারা গুম খুন নিয়ে কথা বলেন। তাদের আমলের আইজিপি আশরাফুল হুদা বা পুলিশ কর্মকর্তা কোহিনূর হত্যার কি বিচার করেছে তারা?

ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনাই একমাত্র রাজনীতিক যিনি অপরাধীকে অপরাধী মনে করেন। নিজের দলের কেউ হলেও তাকে ক্ষমা করেননি। তারেক রহমান তো তার অপরাধের জন্য দণ্ড পেয়েছেন। শাস্তির বাস্তবায়নটা করতে হবে। এজন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। সে চেষ্টা অব্যাহত আছে। অপরাধী বিচার হতেই হবে, শাস্তি পেতেই হবে।

সেতুমন্ত্রী বলেন, উপকূলে বাঁধ নির্মাণের কাজ বিভিন্ন সরকারের সময় হয়েছে। বাঁধ নির্মাণে কোন গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বড় প্রাকৃতিক দুর্যোগ বাঁধ ভাঙবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বৃহস্পতিবার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪