ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক

সিটিজেন প্রতিবেদকঃকোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী একদিনের শোক পালন করা হবে। এদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী নাম প্রকাশ না করে এ তথ্য জানিয়েছেন।

পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এখানে অন্যান্য মন্ত্রীরাও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন, সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘একটি হলো ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, কোটা আন্দোলন নিয়ে সংঘাতের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোকপ্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। সেই প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। দ্বিতীয় যেটি করা হয়েছে, আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। সেই শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে।’

শোক পালনের সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে কি না এ বিষয়ে মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত হয়েছে আমি সেটি আপনাদের জানিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী কতজন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনি গতকালকে ১৪৭ জন বলেছিলেন, আজকে আরও বোধহয় তিনজন যোগ হয়েছে। তিনি ১৫০ জন (নিহত হওয়ার কথা) বলেছেন।

তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক

আপডেট টাইম : ০৮:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪