ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে ‘হট লাইন’ চালু

সিটিজেন প্রতিবেদকঃমন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬৮৪৩৮০৯ মোবাইল নম্বরে ফোন বা ক্ষুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

এদিকে সোমবার ধর্ম মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।’

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা চালিয়েছে, তারা প্রকৃতপক্ষে দুর্বৃত্ত। এসব অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ কাজে ফিরে এসেছে। তাই এরকম আর কোনো ঘটনা ঘটবে না।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও দেশের মূল চেতনা অসাম্প্রদায়িক। সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করছে। সংখ্যালঘুদের রক্ষায় একটি হটলাইন নম্বর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর করা যাবে।’

জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে ‘হট লাইন’ চালু

আপডেট টাইম : ১০:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪