ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

হারুনসহ ১৫ জনের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

সিটিজেন প্রতিবেদকঃসাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি।

বুধবার (১৪ আগস্ট) বিএনপির মামলা ও তথ্য কর্মকর্তা পুলিশের সাবেক পরিদর্শক সালাহ উদ্দীন খান রাজধানীর পল্টন থানায় এই মামলার আবেদন করেন।

গত ৬ আগস্ট রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেয়া হয়।

তাকে অব্যাহতি দেয়ার প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ৩১তম আইজিপি হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ২০২৩ সালের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। এরপর ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে তাকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। সর্বশেষ গত ৫ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আরো এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এক মাসের মাথায় সেই নিয়োগ বাতিল করা হলো।

এদিকে জুলাই মাসের শেষদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে ডিএমপি সদরদফতরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর থেকে এই পুলিশ কর্মকর্তার কোনো সাক্ষাৎ মেলেনি।

জানা গেছে, ওই দিন বিকেলে হারুনসহ ডিএমপির ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদরদফতরের দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

হারুনসহ ১৫ জনের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

আপডেট টাইম : ০৩:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪