ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সঙ্গীকে যেসব কথা বলতে নেই

লাইফস্টাইল ডেস্কঃ মান-অভিমান ছাড়া কোন সম্পর্ক আছে বলে মনে হয় না। দুজন মানুষ একই সঙ্গে চলতে গেলে কখনো কখনো রাগারাগি, ঝগড়াঝাঁটি হওয়াটাই স্বাভাবিক। তবে যত রাগই হোক, কিছু কথা কখনোই বলতে নেই, যা সম্পর্কের ভিতকে নড়বড়ে করে তোলে। এসব কথা বলে ফেলার পর ঠান্ডা মাথায় যতই আপনি দুঃখ প্রকাশ করুন না কেন, সম্পর্কে কিন্তু আগের সেই মধুরতা ফিরে না-ও আসতে পারে।

চলুন তবে জেনে নেওয়া যাক, কোন কথাগুলো বলা উচিত নয় ঝগড়ার সময়-

ব্রেকআপ বা ডিভোর্সের কথাঃ ঝগড়ার সময় রাগের মাথায় ব্রেকআপ বা ডিভোর্সের কথা বলে ফেলেন কেউ কেউ। এ ধরনের কথাবার্তার কারণে কিন্তু সত্যিই সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই এমন কথা একেবারেই নয়।

তুমি আসলে কোনো কাজেরই নওঃঅনেকেই ঝগড়ার সময় সঙ্গীকে বলে বসে, ‘তুমি আসলে কোনো কাজেরই নও’। সেক্ষেত্রে সঙ্গী মনে কষ্ট পেতে পারেন। এমন কথা ভুলেও সঙ্গীকে বলবেন না।

সঙ্গীর উপর দোষ চাপানোঃ একে অন্যকে দোষারোপ করা কিংবা নিজের দোষ সঙ্গীর উপর চাপানো ও সেই কথা ঝগড়ার সময় টেনে আনাও মোটেই উচিত নয়। বরং সমস্যার কথা সঙ্গীকে ভালো করে বলুন। তিনি নিশ্চয়ই বুঝবেন। আপনি কোনো সমস্যায় পড়লে, তা না লুকিয়ে বরং সঙ্গীকে জানান।

তুমি বুঝবে নাঃএ কথা বলে সঙ্গীকে কখনো অবহেলা করবেন না। ছোট কথা থেকেই ঝগড়া শুরু হয়, আর তা পরবর্তী সময়ে বড় আকার নেয়। কোনো বিষয় নিয়েই বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। বরং সমস্যার বিষয়টি নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করে সমাধান করুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সঙ্গীকে যেসব কথা বলতে নেই

আপডেট টাইম : ০৪:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪