ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হত্যা মামলায় সাবেক এমপি রোজী দুই দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদকঃ রাজধানীর বাড্ডা এলাকায় সিরাজুল বেপারী গুলিতে নিহত হওয়ার হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার সাব ইন্সপেক্টর নাজমুল হুদা এ আবেদন করেন।এর আগে বুধবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে মো. সিরাজুল অংশ নেন। মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া ৩টি গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন সিরাজুল।

এ ঘটনায় ১ সেপ্টেম্বর তার খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২০ জনকে আসামি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হত্যা মামলায় সাবেক এমপি রোজী দুই দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৪:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪