ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মেরিন ক্যাডেটরা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে’

সিটিজেন প্রতিবেদকঃনৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম সেক্টর থেকে। সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

বৈদেশিক মুদ্রা অর্জনে মেরিনারদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমি মন্ত্রণালয়ের সবার সঙ্গে আলোচনা করেছি কীভাবে সব সমস্যার সমাধান করা যায়। আমরা ক্যাডেটদের দেশের প্রতি অনাগ্রহের কারণ খুঁজে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করব।

তিনি বলেন, এটি হলো মাদার অব মেরিন একাডেমি। তাই এটার স্ট্যান্ডার্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও এখানে অনেক বিষয় দেখা দিয়েছে সেসব বিষয় নিয়ে এবং কীভাবে এটার গুণগতমান বাড়ানো যায় সে বিষয়ে মেরিন একাডেমির সাথে আবারও বসবো। মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র। দেশে দক্ষ মেরিনাররা কেন আসছেন না, কি সমস্যা তৈরি হয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্কিল মেরিনারকে দেশে রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যদি স্কিল আশা করি আমাদের ভালো স্কিলের জন্য ভালো ইনভেস্ট করতে করে। দেশপ্রেমের পাশাপাশি মেরিনারদের ভালো ইনভেস্টমেন্টও প্রয়োজন। তাই আমি মেরিন একাডেমির এসব বিষয় নিয়ে কাজ করবো, চেষ্টা করবো আমার সাধ্যমতো। দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম। তিনি ক্যাডেটদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম সহপাঠ্যক্রমিক শিক্ষায় তথা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে।’

সি-ফেয়ারার্স মেমোরিয়ালের পাশে বৃক্ষরোপণ শেষে তিনি মেরিন একাডেমির বাস্তবায়নরত ‘অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমি আধুনিকীকরণ’ প্রকল্পের কাজ, লাইব্রেরি ও সিমুলেটর পরিদর্শন করেন। পরে অফিসার্স ক্লাবে মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা। এতে একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. ইবনে কায়সার তৈমুর একাডেমির সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, নৌবাণিজ্য দপ্তরের প্রধানসহ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মেরিন ক্যাডেটরা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে’

আপডেট টাইম : ০৮:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪