ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবেঃআসিফ মাহমুদ

সিটিজেন প্রতিবেদকঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে আর আমরা বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙবো। এজন্য স্থায়ী সমাধান হিসেবে আজকের কার্যক্রম (ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয়) উদ্বোধন করছি। এই ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে। সিন্ডিকেটের দৌরাত্ম্য তারা আর চালাতেই পারবে না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর কাওরানবাজারে টিসিবি কার্যালয়ের সামনে ফসল ডটকম আয়োজিত ‘ন্যায্যমূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত দ্রব্যাদি বিক্রয় কার্যক্রম’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাজার সিন্ডিকেট আজকের না, এটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে সমস্যা। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এত মধ্যস্বত্বভোগী আছে কিনা এবং তারা প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে।

আসিফ মাহমুদ বলেন, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য কাজ করে যাচ্ছি। গতকাল ডিমের দাম কিছুটা কমাতে সক্ষম হয়েছি। আরও কমানোর চেষ্টা করছি। আমাদের ভোক্তাদের যাতে সিন্ডিকেটের বাজারের ওপর নির্ভর করতে না হয়।

সিন্ডিকেট ভাঙার জন্য এই সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, শুধু তথ্য-উপাত্ত আর আপনাদের সহযোগিতা প্রয়োজন। পরিবর্তন হচ্ছে, এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শিগগিরই সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবেঃআসিফ মাহমুদ

আপডেট টাইম : ০২:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪