ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেপ্তার

সিটিজেন প্রতিবেদকঃ ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোলায়মান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। আমরা তাকে কিছুক্ষণের মধ্যে চকবাজার থানায় হস্তান্তর করব।

তাকে কোন জায়গা থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়টি আমি জানি না। তবে বুধবার মধ্যরাতে সিনিয়র অফিসাররা তাকে থানায় এসে দিয়ে গেছেন।

উল্লেখ্য, সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। এরপর থেকে গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। তার বাবা হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪