ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে চলছে বড়দিনের প্রার্থনা

সিটিজেন প্রতিবেদকঃ প্রার্থনা ও সংগীতের মাধ্যমে তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই খ্রিষ্টান ধর্মাবলম্বীরা চার্চে আসতে থাকেন। সকাল ৯টা থেকে শুরু হয় পবিত্র কথামালা ও প্রার্থনা পর্ব। আর্চবিশপ বিজয় এন্ডি ক্রুজ প্রার্থনা পর্ব পরিচালনা করেন।

চার্চ ঘুরে দেখা যায়, বড়দিন উদযাপন করতে রাজধানীর নানা প্রান্ত করতে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা হোলি রোজারি চার্চে এসেছেন। অধিকাংশই এসেছেন সপরিবারে। এসময় তাদের কুশল বিনিময় ও প্রার্থনাসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়।

বড়দিন উপলক্ষ্যে হোলি রোজারি চার্চকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভেতরে-বাইরে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে, রয়েছে আলোকসজ্জাও। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশেই রাখা হয়েছে সান্তা ক্লজ।

চার্চে আগত সন্দ্বীপ রোজারিও বলেন, বড়দিন পালন করতে সকালেই পরিবারসহ চার্চে এসেছি। খুবই ভালো লাগছে, অনেকের সঙ্গে আজ দেখা হচ্ছে।

এদিকে চার্চ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই এলাকায় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি লক্ষ করা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে চলছে বড়দিনের প্রার্থনা

আপডেট টাইম : ১২:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪