ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদকঃ চট্টগ্রাম-১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহিন আকতার চৌধুরীর চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বুধবার ১ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

হিসাব অবরুদ্ধের আবেদনে বলা হয়, মোস্তাফিজুরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপ-পরিচালক মর্তুজা আল মামুন (দলনেতা), সহকারী পরিচালক ফয়সাল কাদের, উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগটির অনুসন্ধান কার্য শেষ পর্যায়ে রয়েছে।

গোপন সূত্রে জানা গেছে, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী শাহিন আকতার পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। তাদের নিজ নিজ নামে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অস্থাবর সম্পদ যাতে উত্তোলন, স্থানান্তর হস্তান্তর করতে না পারে সেজন্য দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধিমতে ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এদিকে ৪ ব্যাংক হিসাবের মধ্যে মোস্তাফিজুর রহমান চৌধুরীর নামে মতিঝিল শাখায় মধুমতি ব্যাংকের সঞ্চয়ী হিসাবে ৪২ লাখ ২ হাজার ৪৮৩ টাকা ও খাতুনগঞ্জ শাখায় মার্কেন্টাইল ব্যাংকে ৩৯ লাখ ১৭ হাজার ২১২ টাকা অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া মোস্তাফিজুরের স্ত্রী শাহিন আকতারের নামে মতিঝিল শাখায় মধুমতি ব্যাংক হিসাবে ৩২ লাখ ১৯ ৮৪৫ টাকা ও এবি ব্যাংক হিসাবে ২৭ লাখ ৫৬ হাজার ১৪৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট টাইম : ০২:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫