ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক: দেশে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আজ সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়।

এসময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

১২ এপ্রিল এ মামলায় জাহাংগীর আলমের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন।

গতবছরের ১ অক্টোবর জাহাংগীর আলম গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। এরপর থেকে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন একটি মিছিলে অংশগ্রহণ করেন। ওইদিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা গুলিবর্ষণ শুরু করেন। আসামিদের ছোড়া বুলেটে ভিকটিম শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন মাথায় গুলিবিদ্ধ হন।

পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা করা হয়।

এছাড়া আজ সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলকসহ মোট ৮ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের সময় হত্যার ঘটনায় নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট টাইম : ০৩:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫