ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

রোহিঙ্গাদের জন্য সুইডেনের ২.১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা

 সিটিজেননিউজ ডেস্ক: বিশ্ব শরণার্থী দিবসকে সামনে রেখে কক্সবাজার শিবিরে রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী উদ্যোগ ও পরিবেশবান্ধব জ্বালানির জন্য সুইডেন অতিরিক্ত ২ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে।

বৃহস্পতিবার ঢাকার সুইডিশ দূতাবাসের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারে জীবন বাঁচাতে ও পরিবেশবান্ধব প্রত্যাবর্তনের সহায়তার জন্য ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস অতিরিক্ত ২ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার (২৫ কোটি ৭ লাখ টাকা) অর্থায়নের ঘোষণা দিয়েছেন।

এতে বলা হয়েছে, এই অনুদান রোহিঙ্গাদের জন্য পরিবেশবান্ধব রান্নার শক্তি সরবরাহ, পরিবেশের অব্যাহত পুনর্বাসন এবং শরণার্থী ও বাংলাদেশী স্থানীয় সম্প্রদায়ের জন্য উন্নত পরিবেশগত দক্ষতা উন্নয়নের সুবিধার্থে সহায়তা করবে।

এই কার্যক্রমগুলো জ্বালানি ও জ্বালানিতে নিরাপদ প্রবেশাধিকার প্লাস, দ্বিতীয় ধাপের কর্মসূচি (সেইফ+২) এর অংশ। এটি জাতিসংঘের একটি যৌথ কর্মসূচি— যা বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মধ্যে সমন্বয় করে।

রাষ্ট্রদূত উইকস বলেন, তহবিল ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, তাই আমাদের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে এবং জীবন বাঁচানোর দিকে মনোনিবেশ করতে হবে এবং একই সঙ্গে গত কয়েক বছরের অর্জিত সাফল্যগুলোকেও ধরে রাখতে হবে।

রাষ্ট্রদূত বলেন, যতক্ষণ পর্যন্ত তারা (রোহিঙ্গারা) স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে ফিরে যেতে না পারে, ততক্ষণ পর্যন্ত সুইডেন রোহিঙ্গা ও তাদের বাংলাদেশি আশ্রয়দাতাদের সঙ্গে সংহতি প্রকাশ করে যাবে— যা মানবিক মর্যাদা ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে।

২০১৭ সাল থেকে সুইডেন রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় সম্প্রদায়কে ১৩৬ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার ৬৬৭ কোটি টাকা সহায়তা দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

রোহিঙ্গাদের জন্য সুইডেনের ২.১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা

আপডেট টাইম : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫