ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

সিটিজেন প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রথমে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে বলে নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক।

তিনি বলেন, সংলাপের প্রথম ধাপেই শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ইসির সম্মতির পর আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে। আনঅফিসিয়ালি বলতে পারি ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে।

এদিকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের চিঠি দেওয়া হবে। শুরুতে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ হবে।

নির্বাচনে অংশীজনদের সঙ্গে ইসির বসার বিষয়ে সম্প্রতি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, রোডম্যাপে চলতি মাসের শেষ দিকে সংলাপে বসার কথা বলা হয়েছে। তাই এই মাসের শেষ দিকে বসার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এ ছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি

আপডেট টাইম : ০৪:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫