ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশে সম্প্রীতিই মুখ্য: স্বাস্থ্য উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার যার ধর্ম, সে তা পালন করবে, কিন্তু মানবতা ও সহাবস্থানের চেতনা সবার উপরে।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের সকলের সৃষ্টিকর্তা একই। কেউ আল্লাহ, কেউ ভগবান বলি। একেকজন একেক নামে ডাকি। অর্থাৎ ওনার নাম বিভিন্ন কিন্তু তিনি একই। হিন্দু হোক কিংবা মুসলমান উনি আমাদের সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন আমরা খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করেছি। আমিও পূজার আনন্দে শরিক হওয়ার জন্য এখানে এসেছি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমাদের ইসলাম ধর্মেও বলা আছে, লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন। অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রতিটাই মুখ্য। মানবতাইতো ধর্ম, সেবাই ধর্ম। আমরা যার যার জায়গা থেকে এই কথাটাই যদি মনে রাখি, তাহলে আমাদের সম্প্রীতি কেউ কোন দিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান বনানী পুজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক, সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশে সম্প্রীতিই মুখ্য: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট টাইম : ০২:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫