ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পালাউয়ের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি দূতের

সিটিজেন নিউজ ডেস্ক: ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র পালাউয়ের রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়রের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ।

স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) ম্যানিলার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।

দূতাবাস জানায়, গত ৩০ সেপ্টেম্বর পালাউয়ের রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়রের কাছে তার কার্যালয়ে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ। রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে গত ৫৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন। তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সফল মেয়াদ কামনা করেন এবং পালাউয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ সমদূরবর্তী দূত হিসেবে পালাউয়ের দেখভাল করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পালাউয়ের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি দূতের

আপডেট টাইম : ১২:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫