ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আজ বিশ্ব ডাক দিবস

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ডাক দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে দিবসটি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ বছরের প্রতিপাদ্য হলো ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’ বিশ্বের প্রতিটি প্রান্তে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরতেই এ দিবসটি পালিত হয়।

এর আগে, বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী- প্রথম দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রার পর সকাল ১০টায় ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরে বিকেল সাড়ে ৩টায় ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার হবে।

দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা হবে। একই দিনে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া বিশ্ব ডাক দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন, যা ডাক বিভাগের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আজ বিশ্ব ডাক দিবস

আপডেট টাইম : ১২:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫