ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

‘অপমান থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম’

বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার এ আর রহমান জানিয়েছেন, নিজের ক্যারিয়ারের এক পর্যায়ে ‘অপমান’ এড়াতেই তিনি হিন্দি ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তামিলনাড়ুতে বেড়ে ওঠা এই সংগীতজ্ঞের সুর ও কণ্ঠ মুগ্ধ করেছে বিশ্বের লাখো শ্রোতাকে। ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘রোজা’, ‘রঙ্গিলা’, ‘তাল’— তাঁর সুরারোপিত বহু চলচ্চিত্র আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান বলেন, “প্রতিটি ভাষার প্রতিই আমার আলাদা ভালোবাসা ছিল। কিন্তু যখন আমার ছবি ‘দিল সে’ ও ‘রোজা’ সাফল্য পায়, তখন অনেকেই তামিল গানের হিন্দি অনুবাদ নিয়ে ব্যঙ্গ করা শুরু করে। আমার কাছে সেটি ছিল অত্যন্ত অপমানজনক।”

তিনি আরও যোগ করেন, “অনেকেই তখন মন্তব্য করতেন, হিন্দি গানের কথা তামিলের তুলনায় দুর্বল। এমন কথাই আমাকে কষ্ট দিয়েছে। তখনই বুঝেছিলাম, হিন্দি সিনেমায় টিকে থাকতে হলে ভাষাটা জানতে হবে।”

সেই সময় তিনটি ভাষায় নির্মিত ছবিগুলো ব্যবসাসফল হচ্ছিল। বাণিজ্যিক দিক বিবেচনায় সবাই অর্থের দিকে নজর দিচ্ছিল, কিন্তু রহমান তখন নিজের শিল্পমান বজায় রাখতে সিদ্ধান্ত নেন ডাবিংয়ের পরিবর্তে সরাসরি হিন্দি ছবির জন্য কাজ করবেন।

“অপমান থেকে বাঁচতেই হিন্দি শেখা শুরু করি,”— বলেন রহমান।

সুরকার আরও জানান, ১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে তিনি পবিত্র কোরআন অধ্যয়নকালে কিছুটা আরবি শেখেন। এরপর ধীরে ধীরে হিন্দি ও উর্দু শেখায় মনোযোগ দেন।

কিংবদন্তি পরিচালক সুভাষ ঘাই-এর সঙ্গে সাক্ষাতের পর রহমান বুঝতে পারেন, বলিউডে সফল হতে হলে ভাষাজ্ঞান অপরিহার্য। বর্তমানে হিন্দি ও উর্দুর পাশাপাশি পাঞ্জাবি ভাষার প্রতিও তাঁর বিশেষ টান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

‘অপমান থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম’

আপডেট টাইম : ০৬:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫