ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, ওষুধ ও বাজি সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কুশখালী, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী পাকা রাস্তা নামক স্থান হতে ভারতীয় বাজি এবং কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কুলবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া, মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান ও চাঁন্দা নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও পাতার বিড়ি এবং কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক চারলাখ ৮৮ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

আপডেট টাইম : ০৭:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬