ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাঈল ইউনিয়নের বিনাঈল গ্রামে ১৬ তারিখ দিবাগত রাতে ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ হওয়া তীব্র শিলাবৃষ্টিতে প্রায় ৬০০ থেকে ৭০০ টিনের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, শিলাবৃষ্টির আঘাতে টিনের ছাউনি সম্পূর্ণ ঝাঝরা হয়ে গেছে। ফলে অধিকাংশ ঘর এখন বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি প্রবেশ করছে, ফলে পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “এভাবে আর থাকা সম্ভব নয়। রাত কাটানোর মতো কোনো নিরাপদ জায়গা নেই। শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা চরম বিপদের মধ্যে আছি।”
এদিকে, এত বড় ক্ষয়ক্ষতির পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। জরুরি সহায়তার অভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি ত্রাণ, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

আপডেট টাইম : ১০:৩৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬