ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

জেলার পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলুরদিঘীর পাড় এলাকায় দু’টি ঈগল পরিবহনের বাস ও মার্সা পরিবহনের বাসের ত্রিমুখী সংঘর্ষে বাঁশি মোহন দাশ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার জলুরদিঘী পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসতাপালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে খড়ের গাদা আগুন দেয়ার কারণে সৃষ্ট ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লে দু’টি ঈগল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় মার্সা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সামিয়া রওশন বাসস’কে বলেন, দুর্ঘটনায় আহত ৯ জনকে আনা  হয়েছে। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৮ জনের মধ্যে ২ জনের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

পটিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বাসস’কে বলেছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। খড়ের গাদার আগুন নিয়ন্ত্রণে আনার পর দুর্ঘটনা কবলিত বাস গুলো থেকে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬