ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

জেলায় ডিভাইডারে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে আগুন ধরে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার ছোনকা বাজারের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে তায়েবা, শহিদুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম এবং মেয়ে শিউলি বেগম। নিহত মমিনুল ইসলাম ও শিউলি বেগম ভাই-বোন এবং তায়েবা নিহত দুই জনের ভাতিজি।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ যাত্রী নিহত হয়েছেন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও ৯ জন। আহতরা হলেন, শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্র চ-১৯-৩০৪১) ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ধরে যায়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান মমিনুল।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বাসস’কে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বাসস’কে জানান, হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা যায়। এতে মোট ৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আপডেট টাইম : ০৪:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬