ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে পরিবহন মালিকরা অতিরিক্ত আদায়কালে ১ বাস মালিক এবং ২‘মাহেন্দ্র’ চালকের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঈদুল ফিতর উপলক্ষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এবং রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ খানের  নেতৃত্বে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ রাখা এবং যাত্রী ভোগান্তি রোধকল্পে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় গতকাল বুধবার বিকেলে এক অভিযান পরিচালনা করেন।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাহেন্দ্র স্ট্যান্ড, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও ফেরি ঘাট সরেজমিনে পরিদর্শন করেন তারা। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে একজন বাস চালককে এবং দুইজন মাহেন্দ্র চালককে মোট ৩হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

যাত্রীদের থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ যাচাইপূর্বক ফেরত প্রদান করা হয়। এর পাশাপাশি যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন নৌ এবং সড়ক যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা

আপডেট টাইম : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬