ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া জেলায় এবার মোট ১ হাজার ৬৬২টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মওলানা আসগার আলী। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মওলানা আব্দুল কাদের। কেন্দ্রীয় ঈদগাহে নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় জামিল মাদ্রাসায় এবং সকাল সাড়ে ৭টায় সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল পৌনে ৮টায় কাটনারপাড়া, মালগ্রাম-ছিলিমপুর, ফুলবাড়ি উত্তর ও মধ্যপাড়া গোরস্তান কেন্দ্রীয় ঈদগাহ এবং মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহে জামাত হবে। সকাল সোয়া ৮টায় শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ও বৃন্দাবনপাড়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় আলতাফুন্নেছা খেলার মাঠ, বাইতুস ছালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, করনেশন ইনস্টিটিউশন মাঠ এবং ইসলামপুর-হরিগাড়ি ঈদগাহে নামাজ আদায় করা হবে। একই সময়ে বগুড়া জেলা জামায়াতে আহলে হাদিসের উদ্যোগে বগুড়া জিলা স্কুল মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে নারীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, ঈদ উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছেন। তিনি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

আপডেট টাইম : ০৫:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬