ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলার সদর উপজেলার বড়িয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের একটি পুকুরে ডুবে আজ দুপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হলো চুনিয়াকান্দি গ্রামের নাশ চন্দ্রের পুত্র অনুরুদ্ধ চন্দ্র (৭) এবং রবিন চন্দ্রের পুত্র অপূর্ব চন্দ্র (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলছিল। এক পর্যায়ে তারা বোতলে পানি ভরতে পুকুরে নামে এবং দুর্ঘটনাবশত ডুবে যায়।

পরে তাদের পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান। এরপর তাদের উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, তিনি ঘটনার খবর পেয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য একজন সাব-ইন্সপেক্টরকে গ্রামে পাঠিয়েছেন। দুপুর পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। শিশুদের মরদেহ তাদের পরিবারের তত্ত্বাবধানে রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট টাইম : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬