ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার

​[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​| ২৪ মার্চ, ২০২৬]
​রাজশাহীর তানোরে ব্যাটারিচালিত ভ্যানে অভিনব কায়দায় গাঁজা বহনের সময় মো. এমদাদুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সোমবার (২৩ মার্চ) বিকেলে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামস্থ পাঠাকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত এমদাদুল তানোর উপজেলার একান্নপুর গোয়ালপাড়া গ্রামের মো. এজাবুলের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল জানতে পারে যে, ব্যাটারিচালিত ভ্যানে করে মাদকের একটি বড় চালান যাচ্ছে। এরই প্রেক্ষিতে বিকেল ৫টার দিকে তানোর থানাধীন মুন্ডুমালা-তানোরগামী পাঁকা রাস্তার পাঠাকাটা মোড়ে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।
​এ সময় একটি ভ্যানকে সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা। পরে ভ্যানের সিট কভারের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির নগদ ৭০০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ ভ্যানটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত এমদাদুল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিল। জব্দকৃত গাঁজাগুলো সে বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় রাজশাহী জেলার তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬