ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নে নতুন দিগন্ত

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

​লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার শিল্পায়নের সম্ভাবনা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আজ মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দুই জেলার শিল্প খাতের বিদ্যমান সমস্যা ও ভবিষ্যতে উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুল হাবিব দুলু, মাননীয় মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তিনি তার বক্তব্যে বলেন, “উত্তরবঙ্গের এই দুই জেলায় শিল্পায়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমরা এই অঞ্চলকে একটি অর্থনৈতিক হাবে পরিণত করতে পারি।”

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি শিল্পায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও নীতিগত সহায়তার আশ্বাস প্রদান করেন।

​স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য অঞ্চল নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় বেকারত্ব দূরীকরণ, গ্যাস সংযোগ ও উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা গ্রহণ করার উদ্যোগ নেন।

​সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপারবৃন্দ এবং দুই জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা একমত পোষণ করেন যে, সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমেই লালমনিরহাট ও কুড়িগ্রামের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া সম্ভব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নে নতুন দিগন্ত

আপডেট টাইম : ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬