ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

বাসের ধাক্কায় বাগেরহাটে মোটরসাইকেল আরোহী নিহত

জেলার চিতলমারী উপজেলার বাংলাবাজার এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে চিতলমারী কুনিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা নাজিরপুরগামী যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায়।

জানা গেছে, তিনি জিয়ানগরের চাড়াখালি গ্রামের নজরুল শিকদারের মেয়েকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি পাহারায় রাখা হয়েছে। স্বজনদের উপস্থিতিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

বাসের ধাক্কায় বাগেরহাটে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৬:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬