ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ফতুল্লায় বাসচাপায় নারী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাস ও আইল্যান্ডের মধ্যে চাপা পড়ে লতারাণী মণ্ডল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের রিয়া গোপ স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লতারাণী মণ্ডল ফতুল্লা থানার পিলকুনি এলাকার বাসিন্দা সুখরঞ্জন মণ্ডলের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে লতারাণী মণ্ডল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লতারাণীকে রাস্তার আইল্যান্ডের সঙ্গে চাপা দেয়। একই সময়ে দ্রুতগতির বাসটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে লতারাণী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ফতুল্লায় বাসচাপায় নারী নিহত

আপডেট টাইম : ০২:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬