ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

স্বাধীনতা দিবসে চাঁদপুরে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের শ্রদ্ধা

জেলায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ সংলগ্ন রেললাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। এরপর ‘অঙ্গীকার’ পাদদেশে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধারা, জেলা পরিষদের পক্ষে পরিষদের প্রশাসক, নৌ পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।

এরপর পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

স্বাধীনতা দিবসে চাঁদপুরে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের শ্রদ্ধা

আপডেট টাইম : ০২:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬