ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গৃহীত কর্মসূচির সূচনা করেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণকে সাথে নিয়ে দূতাবাসের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভার শুরুতেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

সভায় রাষ্ট্রদূত তার বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী সকল সূর্যসন্তান, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাগণের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অবস্থা তুলে ধরা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

রাষ্ট্রদূত মহান স্বাধীনতার অদম্য চেতনাকে ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ¦ল করা এবং দেশের সামগ্রিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া, তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা এবং স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান-প্রদান করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আপডেট টাইম : ০৮:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬