ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

উন্নয়ন প্রকল্পের নামফলক ভাঙা: ছাত্রদল নেতার ক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

মাধবপুর প্রতিনিধি, ফোরকান উদ্দিন রোমান :

২নং চৌমুহনী ইউনিয়ন-এর বিষ্ণপুর এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের নামফলক ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যানের মো : আপন মিয়া সময় বাস্তবায়িত একটি সড়ক উন্নয়ন প্রকল্পের সাইনবোর্ডে তার নাম উল্লেখ ছিল। তবে অজ্ঞাত ব্যক্তিরা রাতের আঁধারে সেই নামফলকটি ভেঙে ফেলে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ছাত্রদল নেতা হামিদুর রহমান বলেন,

“রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। আমি নিজেও ভিন্ন মতের মানুষ, তাই নির্বাচনে সাবেক চেয়ারম্যানকে ভোট দিইনি—এটা আমি প্রকাশ্যেই বলেছি। তবে ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক সবসময় ভালো ছিল।

কিন্তু একটি উন্নয়ন কাজের নামফলক ভেঙে দেওয়া অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধি তার দায়িত্বকালে যে কাজ করেন, তা অস্বীকার করা বা মুছে ফেলার চেষ্টা কোনো সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না।

কাউকে ছোট করার জন্য তার নাম মুছে ফেলা যায় না। যারা এই কাজ করেছে, তাদের প্রতি আহ্বান—হিংসা নয়, ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করুন।”

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড সুস্থ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে এবং সমাজে বিভাজন সৃষ্টি করে।

এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা রোধে সবার সচেতনতা জরুরি বলে মত প্রকাশ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

উন্নয়ন প্রকল্পের নামফলক ভাঙা: ছাত্রদল নেতার ক্ষোভ, দোষীদের শাস্তির দাবি

আপডেট টাইম : ১০:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬