ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীর একটি পাম্পে তেল মজুদ থাকার পরও বিক্রি বন্ধ রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন লতিফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, শনিবার বিকালে পাম্পটিতে তেল বিক্রি বন্ধ রাখার বিষয়টি আমাদের নজরে আসে। রাতে সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শাহেদ আরমান বলেন, অভিযানে পাম্পটির রিজার্ভারে প্রায় ৬ হাজার লিটার অকটেনের মজুদ পেয়েছি। তার মধ্যে শনিবার তারা ডিপো থেকে ৪ হাজার লিটার অকটেন এনেছিল পাম্পে।

তিনি আরও বলেন, পাম্পে তেল মজুদ করে রাখার কোনো নিয়ম নেই। যতক্ষণ জ্বালানি থাকবে, ততক্ষণ তাদের বিক্রি করতে হবে।

মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা অনুযায়ী এই অপরাধে পাম্পটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি মজুদ শেষ না হওয়া পর্যন্ত অকটেন বিক্রি পুনরায় চালু করে দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা

আপডেট টাইম : ০৭:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬