ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

খাগড়াছড়ি পর্যটন মোটেলের পাশের বন থেকে একটি অজ্ঞাত লোকের লাশ উদ্ধার করেছে পুলিশ

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার চেঙ্গী নদীর ব্রীজ সংলগ্ন পর্যটন মোটেল এলাকার পাশের বন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ৩০ মার্চ ২০২৬ বিকেল বেলায় স্থানীয়দের খবরের ভিত্তিতেই একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ খবরটি পাওয়ার সাথে সাথে অকুস্থলে গিয়ে পর্যটন মোটেলের পাশের বন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত লোকটি ভবঘুরে প্রকৃতির হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । সাথে সাথে পুলিশ দ্রুত অকুস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।

এ ব্যাপারে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো মৃত লোকটির পরিচয় শনাক্ত করা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে সিআইডির সহায়তা নেওয়া হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খাগড়াছড়ি পর্যটন মোটেলের পাশের বন থেকে একটি অজ্ঞাত লোকের লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট টাইম : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬