ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ শনিবার (২৭ জুন) সকালে উপজেলা শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার অঞ্জন কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা মহিলা সম্পাদিকা জবা ঘোষ, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য্য সম্ভু, অ্যাডভোকেট অঞ্জন কুমার দেবনাথ, সলিল চন্দ্র রায়, স্মৃতি রানী দে, রূপেন্দ্র দেবনাথ, রাকেশ হাজং, স্বপন কুমার পাল, বিজিৎ মৈত্রসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপ্রেশ কুমার রায়, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী (আচল), সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ এষ বলাই, চন্দ্র শেখর সরকার, দিলিপ রঞ্জন বিশ্বাস, সুকেশ পাল, সুব্রত মৈত্র, বিপ্লব ভৌমিক, চয়ন কান্তি দাশ, সুমন বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও অংশগ্রহণমূলক করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তারা সনাতন ধর্মাবলম্বীদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকারও পরামর্শ দেন।

সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার বর্মনকে সভাপতি এবং বিজিৎ মৈত্রকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট টাইম : ০৮:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬