ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার:

বেহাল দশা আর শঙ্কা এবং ভোগান্তিতে বিপুল পরিমাণ রাজস্ব এনে দেয়া সিরাজগঞ্জ বেলকুচি সাব রেজিস্ট্রি অফিসের ভৌত অবকাঠামোর অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়েছে । সামান্য বৃষ্টিতেই পুরোনো কোর্ট বিল্ডিংয়ে অবস্থিত এ অফিসটির পুরো প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়ে। ফলে জমি-জমা সংক্রান্ত মূল্যবান সরকারি রেকর্ড নষ্টের আশঙ্কাসহ তীব্র জন ভোগান্তির সৃষ্টি হয়েছে। ​রোববার (৬ সেপ্টেম্বর) বেলকুচির সফল উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মাসুদ রানা অভিযোগের সাথে এ তথ্য প্রকাশ করেন।

রেজিস্টার কার্যালয় সূত্রে জানা যায়, কেবল আগস্ট মাসেই এ অফিস থেকে ৬৯৮টি দলিল রেজিস্ট্রি এবং ৫৬২টি নকললিপি সরবরাহের মাধ্যমেই প্রায় তিন কোটি টাকার রাজস্ব আদায় হয়। কিন্তু এতো বিপুল পরিমান রাজস্ব আদায় হলেও অফিসটির ভবন অত্যন্ত জরাজীর্ণ।পুরোনো এ ভবনের মেঝে অত্যন্ত নিচু হওয়ায় বৃষ্টির পানি সরাসরি অফিসের মেঝেতে প্রবেশ করে । ফলে নাগরিকদের সম্পত্তিসংক্রান্ত স্পর্শকাতর সরকারি রেকর্ডপত্র সুরক্ষিত রাখা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। পানিতে পড়ে গিয়ে মূল্যবান ফাইলপত্র নষ্ট হওয়ার শঙ্কা দিন দিন বেড়েই চলছে।

রেজিস্টার ও সেবা গ্রহীতাদের অভিযোগ, ​বিপুল পরিমান রাজস্বের যোগান দিলেও বেলকুচির এ অফিসটিতে নেই অন্যান্য নাগরিক সুবিধাও। প্রতিদিন শত শত মানুষ সেবা নিতে আসা নাগরিকদের জন্য নেই পর্যাপ্ত বসার স্থান,স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং নামাজ ঘর। এছাড়া সেবাগ্রাহী মায়েদের জন্যও নেই কোনো ব্রেস্টফিডিং কেন্দ্র।

চরম শঙ্কা আর ভোগান্তি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন ​উন্নয়নের মাধ্যমে আধুনিক রেজেস্ট্রি অফিসে রুপান্তরের জন্য জোর দাবি জানান এলাকাবাসী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি

আপডেট টাইম : ১২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬