ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

বাংলাদেশের মনিকা ফিফার সেরার তালিকায়

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ:‘মেসি কিংবা রোনালদো ভেবে ভুল করবেন না’- এই ক্যাপশনে বাংলাদেশি এক ফুটবল ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছিলেন মনিকা চাকমার গোলটি।

বাঁ পায়ে করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়ের দুর্দান্ত গোলটি এখন দেশ পেরিয়ে ফিফার ‘ফ্যানস ফেভারিট’-এর সৌজন্যে বিশ্বের কোটি ফুটবল ভক্তের নজরে।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা গোল্ডকাপের সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওই ম্যাচের বিরতিতে যাওয়ার ঠিক আগে চোখ কপালে তুলে দেওয়ার মতো এক গোল করেন মনিকা। রাত জেগে যারা ইউরোপিয়ান ফুটবলের স্বাদ নিয়ে থাকেন, তাদের চোখেও বিস্ময়ের রেণু ছড়িয়েছেন রাঙামাটির এই তরুণী।

ডান প্রান্তে বক্সের ঠিক বাইরে শূন্যে ভাসা বল হেডে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে নিয়ে সামনে ফেললেন, এরপর বল মাটি ছুঁয়ে ওপরে উঠতেই বাঁ পায়ের ভলিতে বক্সের বাইরে থেকে করলেন দেখার মতো এক গোল। মেয়েদের ফুটবল তো বটেই, বাংলাদেশের ফুটবলে এমন গোলের সাক্ষী হওয়ার সুযোগ কম ভক্তেরই হয়েছে।

মনিকার করা গোলটি জায়গা করে নিয়েছে ফিফার ভক্তদের পছন্দের তালিকায়। প্রত্যেক সপ্তাহে বিশ্বের ফুটবল ভক্তদের কাছ থেকে সেরা মুহূর্তের ছবি, ভিডিও বা অন্যান্য পছন্দের কনটেন্ট চেয়ে থাকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কন্টেন্ট হ্যাশট্যাগের (#WeLiveFootball) মাধ্যমে ভক্তরা পাঠায় ফিফায়। প্রতি সপ্তাহে সেখান থেকে বাছাই করা সেরা পাঁচটি কনটেন্ট প্রকাশ করে ফিফা। এবারের সপ্তাহে ‘ফ্যানস ফেভারিট’ নামের ফিফার এই ক্যাটাগরিতে প্রকাশ পাওয়া পাঁচটি সেরা ঘটনার একটি মনিকার করা বিস্ময়কর গোলটি।

গোটা বিশ্বের ফুটবল ভক্তদের পাঠানো ভিডিও ও ছবিকে পেছনে ফেলে মনিকার গোলটি সেরা পাঁচে জায়গা করে নেওয়াটা শুধু এই তরুণীর জন্য নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও অন্যরকম এক অর্জন। ফিফার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মেয়েদের ফুটবলের উন্নতির আওয়াজ পাঠিয়ে দিয়েছেন মনিকা তার বাঁ পায়ের জাদুতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

বাংলাদেশের মনিকা ফিফার সেরার তালিকায়

আপডেট টাইম : ০৫:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯